ষষ্ঠ শ্রেণী । ভরদুপুরে কবিতার প্রশ্ন ও উত্তর । class 6
১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও।
১.১ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়?
উত্তর: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুরের জেলায়।
১.২ তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখাে।
উত্তর: কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যগ্রন্থ হল নীল নির্জন’ ও ‘অন্ধকার বারান্দা’।
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও।
২.১ অশথ গাছ’-কে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন ?
উত্তর : ছাতার মতাে অশথ গাছটিও পথিকদের রােদবৃষ্টির থেকে আড়াল করে বলে তাকে পথিকজনের ছাতা বলা হয়েছে।
২.২ রাখালরা গাছের তলায় শুয়ে কী দেখছে?
উত্তর: নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ‘ভরদুপুরে’ কবিতায় রাখাল গাছের তলায় শুয়ে দেখছে, আকাশটাকে ছুঁয়ে মেঘগুলো ভেসে চলেছে।
২.৩ নদীর ধারের কোন্ দৃশ্য কবিতায় ফুটে উঠেছে?
উত্তর: নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ‘ভরদুপুরে’ কবিতায় দেখা যায় নদীর ধারে একটি বড়ো নৌকা বাঁধা রয়েছে। যার খোলের মধ্যে বোঝাই করা আছে শুকনো খড়ের আঁটি।
৩ . একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখাে:
উত্তর :
| শব্দ | একই অর্থযুক্ত শব্দ |
|---|---|
| তৃণ | ঘাস |
| তটিনী | নদী |
| গোরক্ষক | রাখাল |
| পৃথিবী | বিশ্ব, ভুবন |
| জলধর | মেঘ |
৪. নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো :
ঘাস, রাখাল, আকাশ, মাঠ, আদর, গাছ, লোক
উত্তর :
| বিশেষ্য | বিশেষণ |
|---|---|
| ঘাস | ঘেসো |
| রাখাল | রাখালিয়া |
| আকাশ | আকাশি |
| মাঠ | মেঠো |
| আদর | আদূরে |
| গাছ | গেছো |
| লোক | লৌকিক |
৫. পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো
(নদী, আদর, বাতাস)
উত্তর :
৬. নীচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করাে :
৬. নীচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো :
৬.১ ওই যে অশথ গাছটি, ও তো পথিকজনের ছাতা ।
- উদ্দেশ্য : ওই যে অশথ গাছটি, ও তো ।
- বিধেয় : পথিকজনের ছাতা ।
- উদ্দেশ্যের সম্প্রসারণ : নদীর ধারের ওই যে বহুদিনের পুরোনো অশথ গাছটি, ও তো ।
৬.২ কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো ।
প্রথম বাক্যাংশ – কেউ কোথা নেই
- উদ্দেশ্য : কেউ ।
- বিধেয় : কোথা নেই ।
- উদ্দেশ্যের সম্প্রসারণ : গ্রীষ্মের দুপুরে আমাকে রাস্তাটা চিনিয়ে দেওয়ার মতো কেউ নেই ।
দ্বিতীয় বাক্যাংশ – বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো
- উদ্দেশ্য : বাতাস ।
- বিধেয় : ওড়ায় মিহিন সাদা ধুলো ।
- উদ্দেশ্যের সম্প্রসারণ : ঝোড়ো বাতাস ।
৬.৩ আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে ।
- উদ্দেশ্য : বিশ্বভুবন ।
- বিধেয় : আঁচল পেতে এইখানে ঘুমোচ্ছে ।
- উদ্দেশ্যের সম্প্রসারণ : ভরদুপুরে বিশ্বভুবন ।
৭. বিশ্বভুবন’ শব্দে ‘বিশ্ব’ আর ‘ভুবন’ শব্দ দুটির একত্র উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই। এমন পাঁচটি নতুন শব্দ তুমি তৈরি করাে।