Explore Explore

পঞ্চম শ্রেণী । গল্পবুড়ো কবিতার প্রশ্ন ও উত্তর । সাজেশন ।

WB SUGGESTION Verified
🗓 Posted: 29.01.2026

১। MCQ

১.১ “শীতকালে হাওয়া বইছে” — এখানে হাওয়া কোন দিক থেকে বইছে ?

  • A) দক্ষিনে B) উত্তুরেC) পূর্বে D) পশ্চিমে
  • Answer: B) উত্তুরে

১.২ গল্পবুড়ো কাকে ডাকছে ?

  • A) মুর্খদের B) বয়স্কদের C) শিশুদের D) বৃক্ষদের
  • Answer: C) শিশুদের

১.৩ রূপকথার গল্পে সাধারনত কোনটি থাকে না ?

  • A) রাজপুত্তুর B) উড়োজাহাজ C) পক্ষীরাজ D) দানব
  • Answer: B) উড়োজাহাজ

১.৪ “থুথুড়ে” শব্দের অর্থ কী ?

  • A) শক্ত B) সচেতন C) নড়বড়ে D) সুন্দর
  • Answer: C) নড়বড়ে

১.৫ গল্পবুড়োর ঝোলা কোথায় থাকে ?

  • A) পায়ে B) হাতে C) কাধে D) ঘাড়ে
  • Answer: C) কাধে

২. SAQ

২.১. “গল্পবুড়ো” কবিতাটির লেখক কে ?

Answer: সুনির্মল বসু

২.২. গল্পবুড়ো শীতকালে ভোরে ছোটোদেরকে কেন ডাকছে ?

Answer: ঘুম থেকে ওঠানোর জন্য গল্পবুড়ো শিশুদের ডাকছে।

২.৩. “রূপকথা” শব্দের অর্থ বোঝাও।

Answer: রাজপুত্তুর, দানব, পক্ষীরাজ, সোনার কাঠি-সহ কল্পনাপ্রসূত গল্পকে রূপকথা বলে।

২.৪. গল্পবুড়োর মুখের ব্যথা কেন হয়েছে ?

Answer: সে “রূপকথা চাই, রূপকথা” বলে বেশ জোরে-জোরে চেঁচিয়েছে বলে মুখে ব্যথা হয়েছে।

২.৫. গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প থাকে ? (দুটি উদাহরণ দাও)

Answer: দত্যি-দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, ঝলমলে সোনার কাঠি ইত্যাদি গল্প থাকে।

৩. বাক্য গঠন

৩.১. শব্দগুলিকে সাজিয়ে ঠিক বাক্য বানাও:

  • জলদি / দেখবি / আয় →
    Answer: দেখবি যদি জলদি আয়।
  • গল্পবুড়ো / ডাকছে / রে →
    Answer: গল্পবুড়ো ডাকছে রে।

৪. বাক্য বাড়াও

৪.১. “শীতকালে হাওয়া বইছে।” — বাক্য বাড়াও।
Answer: শীতকালে উত্তুরে কনকনে হাওয়া বইছে।

৪.২. “গল্পবুড়ো ডাকছে।” — বাক্য বাড়াও।
Answer: থুথুড়ে গল্পবুড়ো ডাকছে।

৫.দীর্ঘ প্রশ্ন / বর্ণনামূলক

৫.১. গল্পবুড়োকে কেন্দ্র করে ৭-৮ লাইনের একটি প্রবন্ধ লেখো।

গল্পবুড়ো একজন গল্প শোনাবার জন্য মাঠে আসে। সে শীতকালের ভোরে উত্তুরে ঠান্ডা হাওয়া বইতে-বইতে ছোটোদের ডাক দিয়ে ওঠাতে চায়। তার কাঁধে একটি বড় ঝোলা থাকে, যেখানে রূপকথার দানব-রাজপুত্তুর-পক্ষীরাজের গল্প বন্দী আছে। সে বলছে “রূপকথা চাই, রূপকথা চাই” এবং শিশুদের কাছে এসে তার গল্প খুলে-খুলে শোনায়। যারা সকালবেলা ঘুম থেকে ওঠে না বা অলস থাকে, তাদের কাছে সে গল্প শোনাবে না। এভাবে গল্পবুড়ো গল্পের আনন্দ ছড়িয়ে দেয়।

৫.২. রূপকথার গল্প কী? দুটি উদাহরণসহ ব্যাখ্যা করো।

রূপকথা হলো এমন গল্প যেখানে রাজপুত্তুর, রাজকন্যা, পক্ষীরাজ ঘোড়া, দানব-দানবী, সোনার-রূপোর বস্তু ইত্যাদি কল্পনার বিষয় থাকে। যেমন: রাজপুত্তুর আর পক্ষীরাজের গল্প; কোনো দানবকে পরাজিত করার কাহিনি।

৬.শব্দভাণ্ডার এবং শব্দের খেলা

৬.১. নীচের এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো:

  • থা রূ ক প → রূপকথা
  • জ ক্ষী রা প → পক্ষীরাজ
  • র ত্ত জ রা পু → রাজপুত্তুর

৫৬.২. অন্তমিল জোড়া শব্দ লেখো:

  • ঝোলা – ভোলা
  • মানিক – হীরার
  • নন্দিনী – বন্দিনি