Explore Explore

পঞ্চম শ্রেণী । পাখির কাছে ফুলের কাছে । কবিতার প্রশ্ন ও উত্তর ।

WB SUGGESTION Verified
🗓 Posted: 31.01.2026

১. ঠিক শব্দটি / শব্দগুলি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :

১.১ জোনাকি এক ধরনের (পাখি / মাছ / পোকা / খেলনা)।

উত্তর: জোনাকি এক ধরনের পোকা।

১.২ ‘মোড়া’ বলতে বোঝানো হয় (গোল / বাঁক / যোগ / চওড়া)।

উত্তর: ‘মোড়া’ বলতে বোঝানো হয় বাঁক।

১.৩ ‘দরবার’ শব্দটির অর্থ হলো (দরজা / সভা / দরগা / দোকান)।

উত্তর: ‘দরবার’ শব্দটির অর্থ হলো সভা।

১.৪ প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো (কাব্য হবে / মোড় ফিরেছি / কালো জল / ডাবের মতো চাঁদ উঠেছে)।

উত্তর: প্রকৃতির সুন্দর চেহারা যে অংশটিতে ফুটে উঠেছে সেটি হলো “ডাবের মতো চাঁদ উঠেছে”।

২. ‘ক’ সঙ্গে ‘খ’ স্তন্ত মিলিয়ে লেখো :

চাঁদ
গাঁতা
পাহাড়
তেঁতুল
দই
জল
ফুল
গিরি
শশী
শীতল
জলধি / বারিধি
খাদ্যত
পুষ্প
নীর

উত্তরঃ-

চাঁদ শশী
ঠান্ডা শীতল
পাহাড় গিরি
জোনাকি খদ্যোত
দিঘি জলাশয় / দীর্ঘিকা
জল নীর
ফুল পুষ্প

৩. শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো :

বিশেষ্য
ঠাণ্ডা,চাঁদ,লাল,শহর,
দরগাতলা,জোনাকি,মস্ত,
গোলগাল,উটকো,কলরব
বিশেষণ

উত্তরঃ-

বিশেষ্য
  • চাঁদ
  • শহর
  • দরগাতলা
  • জোনাকি
বিশেষণ
  • ঠাণ্ডা
  • লাল
  • মস্ত
  • গোলগাল
  • উটকো
  • কলরব
৪.১ ‘থরথর’ শব্দে ‘র’ বর্ণটি দুবার রয়েছে। এরকম ‘ল’ বর্ণটি দুবার আছে, এমন পাঁচটি শব্দ লেখো (যেমন—টলটল) :
উত্তর:
জ্বলজ্বল ছলছল কলকল টলমল ঝলমল

৪.২) ‘কাছে’ শব্দটিকে ‘নিকটে’ এবং ‘দেখা করা’ এই দুই অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো।

উত্তর:
কাছে (নিকটে) – স্কুলের কাছে একটি বড় মাঠ আছে।
কাছে (দেখা করা) – ছুটির পরে আমার কাছে একবার এসো।

৫. ক্রিয়ার নীচে দাগ দাওঃ-

উত্তরঃ-

৫.১ চিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর।
উত্তর: চিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর।
৫.২ নারকোলের ঐ লম্বা মাথায় ইটচু দেখি কালা।
উত্তর: নারকোলের ঐ লম্বা মাথায় ইটচু দেখি কালা।
৫.৩ এসে, আমরা সবাই না ঘুমানোর দল।
উত্তর: এসে, আমরা সবাই না ঘুমানোর দল।
৫.৪ কাব্য হবে, কাব্য করে চড়ুই করব।
উত্তর: কাব্য হবে, কাব্য করে চড়ুই করব।
৫.৫ পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই।
উত্তর: পাখির কাছে, ফুলের কাছে মনের কথা কই

১০. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

১০.১ কবি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন কেন?

উত্তর: আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতায় নারকেল গাছের মাথায় ডাবের মতো ঠান্ডা ও গোল চাঁদ দেখে কবি মুগ্ধ হন। রাতের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার আকর্ষণেই তিনি ঘর থেকে বেরিয়ে পড়েন।

১০.২ কবি কেন ছিটকিনিটি আস্তে খুলে ঘর থেকে বেরিয়ে এলেন?

উত্তর: গভীর রাতে সবাই ঘুমিয়ে ছিল, তাই কাউকে বিরক্ত বা জাগিয়ে না দিতে কবি আস্তে করে ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে আসেন, যাতে তিনি নিঃশব্দে রাতের সৌন্দর্য উপভোগ করতে পারেন।

১০.৩ বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন?

উত্তর: বাইরে এসে কবি দেখলেন ঝিমধরা শহর যেন থরথর করে কাঁপছে। মিনারটিকে তাঁর কাছে মনে হয়েছিল কেউ যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর পাথরঘাটার গির্জা লাল পাথরের ঢেউয়ের মতো দেখাচ্ছিল। রাতের আলো-আঁধারিতে শহরটি রহস্যময় রূপ ধারণ করেছিল।

১০.৪ শহরে নেই, অথচ কবির মনে হল তিনি দেখছেন—এমন কোন কোন জিনিসের কথা কবিতায় রয়েছে?

উত্তর: কবির কল্পনায় মিনারকে মনে হয়েছিল যেন কেউ দাঁড়িয়ে আছে, পাথরঘাটার গির্জাকে লাল পাথরের ঢেউ বলে মনে হয়েছিল এবং দরগাতলার পাশে উটকো পাহাড়ের হাতছানি দেখতে পেয়েছিলেন। এগুলো বাস্তবে না থাকলেও কবির কল্পনায় জীবন্ত হয়ে উঠেছিল।

১০.৫ সেই রাতে জেগে থাকার দলে কারা ছিল? তারা কবির কাছে কী আবদার জানিয়েছিল?

উত্তর: সেই রাতে জেগে থাকার দলে ছিল জোনাকি, দিঘির কালো জল, রক্তজবার ঝোপ, ফুল ও পাখিরা। তারা কবিকে পকেট থেকে খাতা বের করে কবিতা শোনানোর আবদার জানিয়েছিল।

১০.৬ তাদের ডাকে সাড়া দিয়ে কবি কী করলেন?

উত্তর: তাদের অনুরোধে কবি পকেট থেকে ছড়ার খাতা বের করে ফুল ও পাখির কাছে নিজের মনের কথা কবিতার মাধ্যমে প্রকাশ করেছিলেন।

১০.৭ রক্তজবার ঝোপের কাছে কাব্যের যে আসর বসেছিল, সেই পরিবেশটি কেমন ছিল?

উত্তর: দিঘির পাড়ে রক্তজবার ঝোপের কাছে এক মনোরম পরিবেশে কাব্যের আসর বসেছিল। চারদিকে জোনাকির আলো জ্বলছিল, পাখির ডাক শোনা যাচ্ছিল এবং দিঘির জল নিঃশব্দে তীরে আছড়ে পড়ছিল। এই শান্ত ও প্রাকৃতিক পরিবেশে কবি কবিতা পাঠ করেন, ফলে পুরো আসরটি হয়ে ওঠে অত্যন্ত মনোমুগ্ধকর।