পঞ্চম শ্রেণী । বুনো হাঁস । গল্পের প্রশ্ন ও উত্তর ।
১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো :
১.১ আকাশের দিকে তাকালে তুমি দেখ __________ (ঘরবাড়ি / গাছপালা / পোকামাকড় / মেঘ-রোদ্দুর)।
উত্তর: আকাশের দিকে তাকালে মেঘ-রোদ্দুর দেখা যায়।
১.২ হিমালয় ছাড়া ভারতবর্ষের আরো একটি পর্বতের নাম হলো __________ (কিলিমানজারো / আরাবল্লী / আন্দিজ / রকি)।
উত্তর: হিমালয় ছাড়া ভারতবর্ষের আর একটি পর্বতের নাম আরাবল্লী।
১.৩ এক রকমের হাঁসের নাম হলো __________ (সোনা / কুনো / কালি / বালি) – হাঁস।
উত্তর: বালি-হাঁস এক ধরনের হাঁস।
১.৪ পাখির ডানার __________ (বোঁ বোঁ / শন শন / শোঁ শোঁ / গাঁক গাঁক) শব্দ শোনা যায়।
উত্তর: উড়ন্ত পাখির ডানায় শোঁ শোঁ শব্দ হয়।
২. ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো:
উত্তরঃ-
৪. ঘটনাক্রম সাজিয়ে লেখো :
৪.১ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।
৪.২ হাঁসের ডানা জখম হল ৷
৪.৩ সারা শীত কেটে গেল ।
৪.৪ বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত।
৪.৫ আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে।
উত্তরঃ-
৪.৪ বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত।
৪.২ হাঁসের ডানা জখম হল ৷
৪.৫ আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে।
৪.৩ সারা শীত কেটে গেল ।
৪.১ দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে।
৫. শূন্যস্থান পূরণ করো :
৫.১ __________ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের __________ একটা ঘাঁটি ছিল।
উত্তর: লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল।
৫.২ জোয়ানদের __________ রাখার খালি জায়গা ছিল।
উত্তর: জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল।
৫.৩ আস্তে আস্তে হাঁসের __________ সারল।
উত্তর: আস্তে আস্তে হাঁসের ডানা সারল।
৫.৪ দলে দলে __________ তিরের ফলার আকারে, কেবলই __________ দিকে উড়ে চলেছে।
উত্তর: দলে দলে বুনো হাঁস তিরের ফলার আকারে, কেবলই উত্তর দিকে উড়ে চলেছে।
৫.৫ __________ গাছে পাতার আর ফুলের __________ ধরল।
উত্তর: ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।
৬. শব্দঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো :
শীতকাল,বরফ,তাঁবু,
গরম,ন্যাড়া,সঙ্গী,নির্জন,
বেচারি,চঞ্চল
উত্তরঃ-
৮. বাক্য বাড়ানো :
৮.১) একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল। (কোথায় নেমে পড়ল?)
উত্তর: একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে একটি ঝোপের ওপর নেমে পড়ল।
৮.২) ওরা গরম দেশে শীত কাটিয়ে আবার ফিরে যাচ্ছে। (কোথায় এবং কখন ফিরে যাচ্ছে?)
উত্তর: ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে।
৮.৩) পাহাড়ের বরফ গলতে শুরু করল। (কোথাকার পাহাড়?)
উত্তর: লাডাক অঞ্চলের নিচের দিকের পাহাড়ের বরফ গলতে শুরু করল।
৮.৪) আবার ঝোপঝাপ দেখা গেল। (কেমন ঝোপঝাপ?)
উত্তর: আবার চারদিকে সবুজ ঝোপঝাপ দেখা গেল।
৮.৫) গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল। (কেমন গাছে?)
উত্তর: ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুঁড়ি ধরল।
৯. বাক্য রচনা করো — রেডিয়োী, চিঠিপত্র, থরথর, জোয়ান, তাঁবু।
উত্তরঃ-
রেডিয়ো – সকালে খবর শোনার জন্য দাদু রেডিয়ো চালালেন।
চিঠিপত্র – ডাকপিয়ন প্রতিদিন আমাদের বাড়িতে চিঠিপত্র দিয়ে যায়।
থরথর – ভয়ে ছেলেটি থরথর করে কাঁপছিল।
জোয়ান – সীমান্তে জোয়ানরা দিনরাত পাহারা দেয়।
তাঁবু – পর্যটকেরা পাহাড়ে উঠে তাঁবু খাটিয়ে রাত কাটাল।
১০. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :
১০.১) জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল?
উত্তর: জোয়ানদের ঘাঁটি লাডাকের একটি বরফে ঢাকা নির্জন স্থানে ছিল।
১০.২) জোয়ানরা কী কাজ করে?
উত্তর: জোয়ানরা দেশের নিরাপত্তা রক্ষা করে, শত্রুর সঙ্গে যুদ্ধ করে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখে।
১০.৩) দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন?
উত্তর: একটি হাঁসের ডানা জখম হওয়ায় সে নিচে নেমে পড়ে এবং তার সঙ্গীও তাকে ছেড়ে না গিয়ে নিচে নামে, তাই তারা দলছুট হয়।
১০.৪) বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কী খেত?
উত্তর: বুনো হাঁসেরা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত ও ফলের কুচি খেত।
১০.৫) হাঁসেরা আবার কোথায়, কখন ফিরে গেল?
উত্তর: শীতের শেষে হাঁসেরা নিজেদের দেশে ফিরে গেল।
১০.৬) ‘এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল’—কেমন করে সারা শীত কাটল? এরপর কী ঘটনা ঘটল?
উত্তর: জখম হাঁসটি জোয়ানদের যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং উড়তে শেখে। পরে একদিন সকালবেলা জোয়ানরা দেখে, হাঁস দুটো উড়ে চলে গেছে।