Explore Explore

পঞ্চম শ্রেণী। এতোয়া মুন্ডার কাহিনি । গল্পের প্রশ্ন ও উত্তর।

WB SUGGESTION Verified
🗓 Posted: 31.01.2026

১. ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো :

১.১ গ্রামটার আদি নাম ছিল (শালগাড়া / হাতিঘর / হাতিবাড়ি / শালগেড়িয়া)।

উত্তর: গ্রামটার আদি নাম ছিল শালগেড়িয়া।

১.২ মোতি বাবু ছিলেন গ্রামের (আদিপুরুষ / ভগবান / জমিদার / মাস্টার)।

উত্তর: মোতি বাবু ছিলেন গ্রামের জমিদার।

১.৩ ‘এতোয়া’ শব্দটির অর্থ (রবিবার / সোমবার / বুধবার / ছুটির দিন)।

উত্তর: ‘এতোয়া’ শব্দটির অর্থ রবিবার।

১.৪ শূরবীর ছিলেন একজন (সর্দার / আদিবাসী রাজা / বনজীবী / যাত্রাশিল্পী)।

উত্তর: শূরবীর ছিলেন একজন আদিবাসী রাজা।

১.৫ ভুলং, সুবর্ণরেখা নামগুলি (পাহাড়ের / ঝর্নার / নদীর / গাছের)।

উত্তর: ভুলং, সুবর্ণরেখা নামগুলি নদীর।

২. উপযুক্ত শব্দ বসিয়ে বাক্যটি সম্পূর্ণ করো :

২.১ আর হাতিশালাটা ছিল _________।

উত্তর: আর হাতিশালাটা ছিল পাথরের।

২.২ এতোয়ার দাদু বলে এক সময় এটা ছিল _________ গ্রাম।

উত্তর: এতোয়ার দাদু বলে এক সময় এটা ছিল আদিবাসী গ্রাম।

২.৩ গাঁয়ের বুড়ো সর্দার _________ নাতিটার দিকে তাকায়।

উত্তর: গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়।

২.৪ তবে জঙ্গল তো _________।

উত্তর: তবে জঙ্গল তো মা।

২.৫ _________ স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ।

উত্তর: প্রাইমারি স্কুলের চালাঘরের কোল দিয়ে পথ।

৩. অর্থ লেখো :
গর্জন
উচ্চ ও গভীর আওয়াজ
বাগাল
রাখাল
গুঞ্জন
গুন গুন শব্দ
দুলন্ত
দুলছে এমন
গোড়া
শুরুর অংশ বা মূলদেশ
৪. বিপরীতার্থক শব্দগুলি লেখো :
পূর্বপুরুষ
উত্তরপুরুষ
আদি
অন্ত
কচি
পাকা / বুড়ো
শুকনো
ভেজা
বিশ্বাস
অবিশ্বাস
৫. সমার্থক শব্দ লেখো :
জল
পানি, নীর, বারি
নদী
সরিতা, তটিনী, তরঙ্গিণী
সমুদ্র
সাগর, সিন্ধু, রত্নাকর
জঙ্গল
অরণ্য, বন, কানন
উলগুলান
বিদ্রোহ, গণঅভ্যুত্থান, বিপ্লব
৬) ক্রিয়া গুলির নীচে দাগ দাওঃ
৬.১) সাবু আর শাল গাছের পাঁচিল যেন পাহারা দিত গ্রামকে ।
উত্তরঃ পাহারা দিত
৬.২) এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসেব করে ?
উত্তরঃ হিসেব করে
৬.৩) ছোটনাগপুর ছাড়লাম।
উত্তরঃ ছাড়লাম
৬.৪) জঙ্গল নষ্ট করি নাই।
উত্তরঃ নষ্ট করি নাই
৬.৫) যে বাঁচায় তাকে কেউ মারে ?
উত্তরঃ বাঁচায়, মারে

৭. দুটি বাক্যে ভেঙে লেখো (একটি করে দেওয়া আছে টেক্সট বই এ)

উত্তরঃ-

৭.১) গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল নাতিটার দিকে তাকায়।

উত্তর: গাঁয়ের বুড়ো সর্দার মঙ্গল। তিনি নাতিটার দিকে তাকান।

৭.২) হাতিশালাটায় দেয়াল তুলে ওটা এখন ধান রাখবার গোলাঘর।

উত্তর: হাতিশালাটায় দেয়াল তোলা হয়েছে। ওটা এখন ধান রাখবার গোলাঘর।

৭.৩) আমাদের কালে, সেই জঙ্গল দিয়ে চার মাইল যাও, তবে পাঠশালা।

উত্তর: আমাদের কালে সেই জঙ্গল দিয়ে চার মাইল যেতে হত। তবেই পাঠশালায় পৌঁছানো যেত।

৭.৪) এখন ও লাফায় আর নদীর জল, কাশবন, বুনোফুল, আকাশ, সকলকে ডেকে বলে, সে কী ভীষণ যুদ্ধ!

উত্তর: এখন ও লাফায় এবং নদীর জল, কাশবন, বুনোফুল, আকাশ—সকলকে ডাকে। তারপর বলে, সে কী ভীষণ যুদ্ধ!

৭.৫) ডুলং ও সুবর্ণরেখাও হেসে চলে যায়, বয়ে যায়।

উত্তর: ডুলং ও সুবর্ণরেখা হেসে চলে যায়। তারা বয়ে যায়।

৮. বাক্য রচনা করো :

পাঁচিল – বাড়ির চারদিকে উঁচু পাঁচিল তোলা হয়েছে।

চাঁদ – পূর্ণিমার রাতে আকাশে গোল চাঁদ উঠেছিল।

দেশ – নিজের দেশকে ভালোবাসা প্রত্যেক মানুষের কর্তব্য।

মানুষ – বিপদে মানুষের পাশে দাঁড়ানো উচিত।

জঙ্গল – ঘন জঙ্গলের মধ্যে নানা বন্যপ্রাণী বাস করে।

৯) বাক্য নির্ণয়ঃ
৯.১) স্রোত কি জোরালো !
বিস্ময়বোধক
৯.২) কচি ছেলে, কিছুই জানে না।
বর্ণনামূলক
৯.৩) সে যেন গেরুয়া জলের সমুদ্দুর।
বর্ণনামূলক
৯.৪) নামটা বদলে গেল কেন গো ?
প্রশ্নবোধক
৯.৫) কী যুদ্ধ ,কী যুদ্ধ !
বিস্ময়বোধক

১৫) সংক্ষিপ্ত উত্তর দাও :

১৫.১) “সেও এক ভীষণ যুদ্ধ” – কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে?

উত্তর: মহাশ্বেতা দেবী রচিত এতোয়া মুন্ডার কাহিনী গল্পে বিরসা মুন্ডার নেতৃত্বে ‘উলগুলান’ এবং সাঁওতালদের ‘হুল’ বিদ্রোহের কথাই এখানে বলা হয়েছে।

১৫.২) গাঁয়ের নাম হাতিঘর হল কেন?

উত্তর: বাবুরা গ্রামে এসে আদিবাসীদের অশিক্ষার সুযোগ নিয়ে তাদের জমি-সম্পত্তি দখল করে এবং সেখানে হাতিশালা নির্মাণ করে। সেই কারণেই গ্রামের নতুন নাম হয় ‘হাতিঘর’।

১৫.৩) ভজন ভুক্তা এতোয়াকে কী বলত?

উত্তর: ভজন ভুক্তা এতোয়াকে শূরবীর নামে এক আদিবাসী রাজার বীরত্বের গল্প শোনাত।

১৫.৪) হাতিঘর-এ কেমন ভাবে যাবে সংক্ষেপে লেখো।

উত্তর: হাওড়া থেকে খড়্গপুর গিয়ে বাসে গুপ্তমণি মন্দিরের সামনে নামতে হয়। সেখান থেকে কয়েক মাইল হেঁটে ছোট নদী ও আদিবাসী গ্রাম পেরিয়ে রোহিণী গ্রাম অতিক্রম করলে ডুলং নদীর কাছে হাতিঘর গ্রামে পৌঁছানো যায়।

১৫.৫) এতোয়া নামটি কেন হয়েছিল?

উত্তর: এতোয়ার জন্ম রবিবারে হওয়ায় তার ঠাকুরদা জন্মদিনের সঙ্গে মিলিয়ে তার নাম রাখেন ‘এতোয়া’, যার অর্থ রবিবার।

১৫.৬) এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও।

উত্তর: এতোয়া ছিল মোতিবাবুর রাখাল। সে গরু-ছাগল চরাত, কাঠ ও ফল কুড়াত, শাক তুলত এবং নদীতে জাল ফেলে মাছ ধরত। এসবই ছিল তার দৈনন্দিন কাজ।

১৫.৭) ‘এখন গ্রামে ইস্কুল, তবু…’—বক্তা কে? আগে কী ছিল?

উত্তর: এই উক্তির বক্তা ভজন ভুক্তা। আগে পাঠশালা অনেক দূরে ছিল এবং জঙ্গল পেরিয়ে প্রায় চার মাইল হাঁটলে তবে সেখানে পৌঁছানো যেত।