পঞ্চম শ্রেণী । গল্পবুড়ো কবিতার প্রশ্ন ও উত্তর ।
১. ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো
১.১ উত্তরে হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে | এমন ভাবে – (গ্রীষ্ম/শরৎ/শীত/বর্ষা)
উত্তর – এমনভাবে শীতকালে হাওয়া বয় ।
১.২ থুত্থুরে শব্দটির অর্থ- (চনমনে/ জড়সড়ো/গানি/নরবড়ে) ।
উত্তরঃ-থুত্থুরে শব্দটির অর্থ – নরবড়ে ।
১.৩ রুপকথার গল্পে যেটি থাকে না- (দত্যি-দানো/পক্ষিরাজ/রাজপুত্তুর/উড়োজাহাজ) ।
উত্তরঃ- রুপকথার গল্পে যেটি থাকে না- উড়োজাহাজ।
১.৪ রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো – (আশাপূর্ণা দেবী/ দক্ষি্ণারঞ্জন মিত্র মজুমদার/সত্যজিৎ রায়/শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)
উত্তর : রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম হালো –দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ।
২।
২.১ লেখালিখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন ?
উত্তর : লেখালিখি ছাড়াও সুনির্মল বসু ভালো ছবি আঁকতে পারতেন ।
২.২ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো ।
উত্তর : তাঁর লেখা দুটি বইয়ের নাম হল ‘ছানাবড়া’ ও ‘হাওয়ার দোলা’ ।
৩. এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো :
| এলোমেলো বর্ণ | সাজানো শব্দ |
|---|---|
| থা রু ক প | রূপকথা |
| জ ক্ষী রা প | পক্ষিরাজ |
| র ত্তু জ রা পু | রাজপুত্তুর |
| ব প ম ন ন | মনপবন |
| জ গু বি আ | আজগুবি |
৪. অন্তমিল আছে এমন পাঁচজোড়া শব্দ কবিতা খুঁজে নিয়ে লেখো :-
অন্তমিল আছে এমন ৫ টা শব্দ
| উত্তুরে | থুত্থুড়ে |
| ব্যথা | কথা |
| ঝোলা | ভোলা |
| যক্ষিরাজ | পক্ষীরাজ |
| দাঁড়খানা | কারখানা |
| বাঁধা | ধাঁধা |
৫. বাক্য বাড়াওঃ-
৫.১ শীতকালে হাওয়া বইছে। (কেমন হাওয়া?)
উত্তর : শীতকালে উত্তুরে হাওয়া বইছে।
৫.২ গল্পবুড়ো ডাকছে । (কেমন বুড়ো ?)
উত্তর : থুত্থুড়ে গল্পবুড়ো ডাকছে ।
৫.৩ গল্পবুড়োর মুখ ব্যথা । (মুখ ব্যথা কেন ?)
উত্তর : চেঁচিয়ে গল্পবুড়োর মুখ ব্যথা ।
৫.৪ গল্পবুড়োর ঝোলা আছে । (কোথায় ঝোলা ?)
উত্তর : গল্পবুড়োর কাঁধে ঝোলা আছে ।
৫.৫ দেখবি যদি, আয় । (কীভাবে আসবে ?
উত্তর : দেখবি যদি, জলদি আসবে ।
৬. ‘ক’ এর সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখ :
| ক | খ |
|---|---|
| তল্পি | কাল্পনিক গল্প |
| রূপকথা | বাতাস |
| ভোরে | দ্রুত |
| পবন | ঝোলা |
| সমুদ্র | বিহানে |
উত্তর :
ক
খ
তল্পি
ঝোলা
রূপকথা
কাল্পনিক গল্প
ভোরে
বিহানে
পবন
বাতাস
সমুদ্র
দ্রুত
উত্তর :
| ক | খ |
|---|---|
| তল্পি | ঝোলা |
| রূপকথা | কাল্পনিক গল্প |
| ভোরে | বিহানে |
| পবন | বাতাস |
| সমুদ্র | দ্রুত |
৭. ‘ডাকছে রে’ ‘আর ডাক ছেড়ে’ শব্দজোড়ার মধ্যে কী পার্থক্য তা দুটি বাক্য রচনা করে দেখাও
ব্যাখ্যা (মাথায় রাখবে):
- ডাকছে রে → ডাকার কাজটি চলছে
- ডাক ছেড়ে → জোরে বা হঠাৎ ডাক দেওয়া
উত্তর :
(১) মা ডাক ছেড়ে ছেলেকে ডাকছে রে।
(২) বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাকছে রে।
৮. শব্দঝুড়ির থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লেখো :
উত্তর :
শব্দঝুড়ি
উত্তুরে, থুথুড়ে, তন্ত্রি, ঝোলা, থুথুড়ে, জলদি, আজগুবি, সত্বর, শীত, রাজপুত্তুর, কারখানা
| বিশেষ্য | বিশেষণ |
|---|---|
| তন্ত্রি | উত্তুরে |
| ঝোলা | থুথুড়ে |
| শীত | জলদি |
| রাজপুত্তুর | আজগুবি |
| কারখানা | সত্বর |
৯. পক্ষীরাজ এর মতো (ক + ষ্ = ক্ষ) রয়েছে এমন পাঁচটি শব্দ তৈরি করো :
উত্তর :
| শব্দ | যুক্তবর্ণ বিশ্লেষণ |
|---|---|
| থুথুড়ে | ত্ + থ্ = ত্থ |
| গল্প | ল্ + প্ = ল্প |
| সত্বর | ত্ + ব্ = ত্ব |
| নন্দিনী | ন্ + দ্ = ন্দ |
| উত্তুরে | ত্ + ত্ = ত্ত |
| ছোট্ট | ট্ + ট্ = ট্ট |
১০. ক্রিয়ার নীচে দাগ দাও :
১০.১ বইছে হাওয়া উত্তুরে ।
উত্তর : বইছে হাওয়া উত্তুরে ।
১০.২ ডাক ছেড়ে সে ডাকছে রে ।
উত্তর : ডাক ছেড়ে সে ডাকছে রে ।
১০.৩ আয় রে ছুটে ছোট্টরা ।
উত্তর : আয় রে ছুটে ছোট্টরা ।
১০.৪ দেখবি যদি জলদি আয় ।
উত্তর : দেখবি যদি জলদি আয় ।
১০.৫ চেঁচিয়ে যে তার মুখ ব্যথা ।
উত্তর : চেঁচিয়ে যে তার মুখ ব্যথা ।
১১. তোমার দৃষ্টিতে গল্পবুড়ো সাজ-পোশাকটি কেমন হবে, তা একটি ছবিতে আঁকো।
উত্তর –
আমার দৃষ্টিতে গল্পবুড়োর সাজ-পোশাক হবে খুবই সাদাসিধে ও গ্রাম্য ধরনের। তাঁর গায়ে থাকবে মলিন কিন্তু পরিষ্কার একটি সাদা ধুতি এবং হালকা রঙের পাঞ্জাবি। মাথায় থাকবে সাদা পাগড়ি অথবা পাতলা কাপড়ের রুমাল। পায়ে থাকবে সাধারণ চটি। তাঁর হাতে একটি লাঠি থাকবে, যা দিয়ে তিনি ধীরে ধীরে হাঁটবেন। চোখে থাকবে মোটা কাঁচের চশমা এবং মুখে থাকবে লম্বা সাদা দাড়ি। এই ধরনের সাজ-পোশাকে গল্পবুড়োকে দেখলে মনে হবে তিনি অনেক অভিজ্ঞ ও জ্ঞানী একজন মানুষ, যিনি শিশুদের নানা মজার ও শিক্ষামূলক গল্প শোনান।
১২ নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো
১২.১. গল্পবুড়ো কখন গল্প শোনাতে আসে?
উত্তর : শীতের ভোরে গল্পবুড়ো গল্প শোনাতে আসে।
১২.২ গল্পবুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে ?
উত্তর : কবি সুনির্মল বসুর লেখা ‘গল্পবুড়ো’ কবিতায় গল্পবুড়োর ঝোলায় দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, আজগুবি কারখানা, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট ও কেশবতী নন্দিনীর গল্প রয়েছে ।
১২.৩ গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটোদের কীভাবে ঘুম থেকে ওঠাতে চায় ?
উত্তর : শীতকালের ভোরে গল্পবুড়ো পথ দিয়ে যেতে যেতে ডাক ছেড়ে ডাক পেড়ে গল্প বলে ছোটোদের ঘুম থেকে ওঠাতে চায়।
১২.৪ ‘রূপকথা’র কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে ?
উত্তর : কবি সুনির্মল বসুর লেখা ‘গল্পবুড়ো’ কবিতায় দত্যি, দানব, যক্ষিরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ এইসব রূপকথার বিষয় কবিতাটিতে রয়েছে ।
১২.৫ গল্পবুড়ো কাদের তার গল্প শোনাবে না ?
উত্তর : গল্পবুড়োর যারা শত্রু, যারা মূর্খ, অলস তাদের গল্প শোনাবে না।