Explore Explore

ষষ্ঠ শ্রেণী । ভরদুপুরে কবিতার প্রশ্ন ও উত্তর । class 6

WB SUGGESTION Verified
🗓 Posted: 25.01.2026

১. নীচের প্রশ্নগুলির উত্তর দাও।

১.১ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায়?

উত্তর: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান বাংলাদেশের ফরিদপুরের জেলায়।

১.২ তার লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখাে।

 উত্তর: কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা দুটি কাব্যগ্রন্থ হল নীল নির্জন’ ও ‘অন্ধকার বারান্দা’।

২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও।

২.১ অশথ গাছ’-কে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন ?

উত্তর : ছাতার মতাে অশথ গাছটিও পথিকদের রােদবৃষ্টির থেকে আড়াল করে বলে তাকে পথিকজনের ছাতা বলা হয়েছে।

২.২ রাখালরা গাছের তলায় শুয়ে কী দেখছে?

উত্তর: নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ‘ভরদুপুরে’ কবিতায় রাখাল গাছের তলায় শুয়ে দেখছে, আকাশটাকে ছুঁয়ে মেঘগুলো ভেসে চলেছে।

২.৩ নদীর ধারের কোন্ দৃশ্য কবিতায় ফুটে উঠেছে?

উত্তর: নীরেন্দ্রনাথ চক্রবর্তী রচিত ‘ভরদুপুরে’ কবিতায় দেখা যায় নদীর ধারে একটি বড়ো নৌকা বাঁধা রয়েছে। যার খোলের মধ্যে বোঝাই করা আছে শুকনো খড়ের আঁটি।

৩ . একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখাে:

উত্তর :

শব্দ একই অর্থযুক্ত শব্দ
তৃণ ঘাস
তটিনী নদী
গোরক্ষক রাখাল
পৃথিবী বিশ্ব, ভুবন
জলধর মেঘ

৪. নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষ্যে পরিবর্তিত করো :

ঘাস, রাখাল, আকাশ, মাঠ, আদর, গাছ, লোক

উত্তর :

বিশেষ্য বিশেষণ
ঘাস ঘেসো
রাখাল রাখালিয়া
আকাশ আকাশি
মাঠ মেঠো
আদর আদূরে
গাছ গেছো
লোক লৌকিক

৫. পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো

(নদী, আদর, বাতাস)

উত্তর :

উপসর্গ : উপ
শব্দ নদী
নতুন শব্দ : উপনদী
উপসর্গ : অনা
শব্দ আদর
নতুন শব্দ : অনাদর
উপসর্গ : সু
শব্দ বাতাস
নতুন শব্দ : সুবাতাস

৬. নীচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করাে :

৬. নীচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো :

৬.১ ওই যে অশথ গাছটি, ও তো পথিকজনের ছাতা ।

  • উদ্দেশ্য : ওই যে অশথ গাছটি, ও তো ।
  • বিধেয় : পথিকজনের ছাতা ।
  • উদ্দেশ্যের সম্প্রসারণ : নদীর ধারের ওই যে বহুদিনের পুরোনো অশথ গাছটি, ও তো ।

৬.২ কেউ কোথা নেই, বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো ।

প্রথম বাক্যাংশ – কেউ কোথা নেই

  • উদ্দেশ্য : কেউ ।
  • বিধেয় : কোথা নেই ।
  • উদ্দেশ্যের সম্প্রসারণ : গ্রীষ্মের দুপুরে আমাকে রাস্তাটা চিনিয়ে দেওয়ার মতো কেউ নেই ।

দ্বিতীয় বাক্যাংশ – বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো

  • উদ্দেশ্য : বাতাস ।
  • বিধেয় : ওড়ায় মিহিন সাদা ধুলো ।
  • উদ্দেশ্যের সম্প্রসারণ : ঝোড়ো বাতাস ।

৬.৩ আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে ।

  • উদ্দেশ্য : বিশ্বভুবন ।
  • বিধেয় : আঁচল পেতে এইখানে ঘুমোচ্ছে ।
  • উদ্দেশ্যের সম্প্রসারণ : ভরদুপুরে বিশ্বভুবন ।

৭. বিশ্বভুবন’ শব্দে ‘বিশ্ব’ আর ‘ভুবন’ শব্দ দুটির একত্র উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই। এমন পাঁচটি নতুন শব্দ তুমি তৈরি করাে।

উত্তর :

কার্যকর্ম
কার্য + কর্ম
চলাচল
চলা + চল
দীনদরিদ্র
দীন + দরিদ্র
বলাকওয়া
বলা + কওয়া
হাঁটাচলা
হাঁটা + চলা